1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপির ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে মাদারীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ - Madaripur Protidin
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বিএনপির ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে মাদারীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৬.১২ পিএম
  • ৬৪৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
বিএনপির ডাকা তিনদিনের হরতাল-অবরোধের প্রতিবাদ জানিয়ে মাদারীপুরে মোটরসাইকেল র‌্যালী ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কুলপদ্বী এলাকা থেকে একটি মোটরসাইকেলে র‌্যালী ও বিক্ষোভ বের হয়। মোটরসাইকেলযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। হরতাল ও অবরোধ দিয়ে জনগনের ক্ষতি করার চেষ্টা করা হলে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগের নেতারা।

আওয়ামী লীগের নেতারা বলেন, আন্দোলনের নামে বিএনপি জ¦ালাও-পোড়াও কর্মসূচি করায় দিনেদিনে জনপ্রিয়তা হারাচ্ছে দলটি। হরতাল-অবরোধ দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড না করার আহবান জানান তারা। পাশাপাশি জনগনের স্বার্থে এমন কর্মসূচি প্রত্যহারের দাবি জানান আওয়ামী লীগের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, সাধারণ সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন, মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান-এর স্থানীয় প্রতিনিধি শিবু খান, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব খানসহ অনেকেই।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!