1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
হত্যা-গুমের গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলন; নিখোঁজ হওয়া গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে রাজধানীর পল্লবী থেকে জীবিত উদ্ধার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

হত্যা-গুমের গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলন; নিখোঁজ হওয়া গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে রাজধানীর পল্লবী থেকে জীবিত উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১.৫৫ পিএম
  • ৬৪৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ হত্যা-গুমের গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলন; নিখোঁজ হওয়া গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে রাজধানীর পল্লবী থেকে জীবিত উদ্ধার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, গত ৩১ অক্টোবর ঢাকা মহানগরীর মিরপুরের একটি গার্মেন্টস সংঘর্ষে জোসনা নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। হত্যা ও গুজব’কে ঘিরে গত ১ নভেম্বর গার্মেন্টস কর্মীদের আন্দোলন দিনভর চলমান থাকে। আন্দোলনকারীদের সাথে আলোচনাকালীন উত্থাপিত দাবী হিসেবে জানা যায় যে, গার্মেন্টস কর্মী জোসনা বেগম’কে হত্যা করে তার লাশ গুম করে ফেলা হয়েছে। এরই ধারাবাহিকাতায় র‌্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারী এবং তদন্ত কার্যক্রম শুরু করে। ১ নভেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ *হত্যার পর গুম করা নিখোঁজ” জোসনা বেগম’কে ঢাকা মহানগরীর পল্লবীর কালশী থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‌্যাব-৪ তার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!