1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অবৈধ ৮টি দোকান উচ্ছেদ করলো প্রশাসন - Madaripur Protidin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

মাদারীপুরে অবৈধ ৮টি দোকান উচ্ছেদ করলো প্রশাসন

  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৬.৩৩ পিএম
  • ৬৪৬ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরে বাজারের ভেতর গড়ে ওঠা অবৈধ ৮টি দোকানপাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা ভুমি সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্র জানায়, মোস্তফাপুর বাজারের ভেতরে চলাচলের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল ৮ ব্যক্তি। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ভেতর গড়ে ওঠা ওহাব মোল্লা, লাভলু খান, মজিবর মীর, রাজীব খান, ইব্রাহীম বেপারী, দিলিপ কর্মকার, দুলাল ঘোষ ও নেপাল মালোর দোকানপাট ভেঙ্গে ফেলা হয়। প্রশাসনের উচ্ছেদের খবরে এরআগেই দোকানের মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা। এদিকে এমন অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানায় ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর সদর উপজেলা ভুমি সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় বাজারের ভেতর যানজটের দৃষ্টি হয়। পথচারীদের হাটচলায়ও বিঘ্ন ঘটে। এছাড়া ৮টি দোকান নির্মাণ করায় পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি জানালা বন্ধ হয়ে যায়। এতে বিঘ্ন ঘটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলো বাতাস প্রবেশের। তাই অভিযোগের ভিত্তিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!