1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া থেকে গত ২৮ অক্টোবর পুলিশ সদস্য হত্যা মামলার আসামী বিএনপি নেতা গোলাম মোস্তফা ' গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

ঢাকার আশুলিয়া থেকে গত ২৮ অক্টোবর পুলিশ সদস্য হত্যা মামলার আসামী বিএনপি নেতা গোলাম মোস্তফা ‘ গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৪.৫৬ পিএম
  • ৫০১ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে নৃশংসভাবে পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম আসামী ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৫৩)’কে গ্রেফতার করেছে র‌্যাব ৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ৯ নভেম্ব রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম আসামী ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৫৩) কে গ্রেফতার করে।

গত ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে পল্টন এলাকার কালভার্ট রোডের পূর্বপ্রান্তে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন। ঐদিন দুপুর ৩টার সময় কতিপয় দুষ্কৃতিকারী আকস্মিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। উক্ত ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। সেসময় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল আত্মরক্ষার্থে ডিআর টাওয়ারে প্রবেশ করার চেষ্টা করলে কয়েকজন দুস্কৃতিকারী তাকে রাস্তার ওপর ফেলে এলোপাতাড়ি ইট, লাঠি ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে নৃশংসভাবে আঘাত করে যার ফলে পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল গুরুতর আহত হন। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে তা ব্যাপক আলোচিত হয়। র‌্যাব উক্ত নৃশংস ও বর্বর হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী গোলাম মোস্তফা (৫৪), ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাভার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক। গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখ পল্টন এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর হামলা ও পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যাকা-ে ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। উল্লেখ্য যে,তার বিরুদ্ধে সাভারসহ রাজধানীর বিভিন্ন থানায় মারামারি, হত্যা, অগ্নিসংযোগ, ভাংচুর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!