1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সংরক্ষিত আসনে এমপি হিসেবে দুই সংসদ সদস্যের সমর্থন পেলেন নারগিস আক্তার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মাদারীপুরে সংরক্ষিত আসনে এমপি হিসেবে দুই সংসদ সদস্যের সমর্থন পেলেন নারগিস আক্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৬.০০ পিএম
  • ৬১৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে সংরক্ষিত আসনে মহিলা এমপি হিসেবে স্থানীয় দুই সংসদ সদস্য শাজাহান খান ও ড. আবদুস সোবহান গোলাপের সমর্থন পেলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নারগিস আক্তার। মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় তিনি এ সমর্থন পান। যদিও দীর্ঘদিন ধরে নারগিস আক্তার আগামী নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা এমপি হওয়ার নিয়ে বেশ আলোচনায় ছিলেন।

নারগিস আক্তার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে জেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নারগিস আক্তার নানা সামাজিক সংগঠন ও কর্মকান্ডের সঙ্গেও জড়িত রয়েছেন।

সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। নারগিস আক্তারকে সমর্থন করে তিনি এ সময় বলেন, ‘নারগিস আক্তার দীর্ঘদিন ধরে রাজনীতি পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখে চলেছেন। তিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন। অন্য অনেকে নারী নেত্রী থাকলেও তাদের থেকে যোগ্যতা এগিয়ে রয়েছেন নারগিস আক্তার। দলীয় নেতাকর্মীরা তাঁর সমর্থন দিয়েছেন। তাই আমিও তাকে সমর্থন দিলাম।’

একই সুরে সমর্থন দিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ। তিনি বলেন, ‘নারগিস আক্তার মহিলা নেত্রী ছাড়াও সামাজিক নানা ক্ষেত্রে তার পরিচিতি রয়েছে। আমরা তাকে এই কারণেই সমর্থন দিতে চাই। আশা করছি, দল থেকেও তিনি সমর্থন পাবেন।’

আওয়ামী লীগের বিশেষ সভায় সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোসা. নারগিস আক্তার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। সাধারণ অসহায় মানুষের সুখে-দুঃখে সর্বত্র তাদের পাশে থেকেছি। আপনাদের সবার সমর্থন পেলে জনগণের সেবক হয়ে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো। ’
নারগিস আক্তার বলেন, ‘আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ^াস করি। তাঁর আদর্শে চলি। তাঁর মতের বিপরীতে গিয়ে কখনোই কোন কাজ করিনি। আগামীতেও করবো না। তাই আমি বিশ^াস করি আপা যোগ্যতা দেখে আমাকে জনগণের হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবেন।’

যুব মহিলা লীগ নেত্রী নারগিস আক্তার দুই যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০০৪ সালে সদর যুব মহিলা লীগের সভাপতি হন। এরপর ২০০৯ সালে জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি ও ২০২২ সালে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নারগিস আক্তার ২০১৯ সালে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বার অংশ নিয়েই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভীন জাহানকে ৩৬ হাজার ৩০০ ভোটে পরাজিত করে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!