1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপি না আসলেও নির্বাচন বৈধ হবে: শাজাহান খান - Madaripur Protidin
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বিএনপি না আসলেও নির্বাচন বৈধ হবে: শাজাহান খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৪.৩১ পিএম
  • ৬২১ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
বিএনপি না আসলে যে নির্বাচন অবৈধ হবে, তেমনটা না। সাংবিধানিকভাবে রাজনৈতিক দল অংশ নিলেই নির্বাচন বৈধ হয়। সেদিক থেকে এবার দ্বাদশ নির্বাচনে অন্তত ২৪টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ফলে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে এবার। এমনটা বলেছেন আওয়ামীলীগের সভাপতিম-লীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় মাদারীপুর জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মাদারীপুর ২ আসনে নিজের মনোনয়ন দাখিল শেষে এমনটাই বলেন তিনি।

শাজাহান খান বলেন, নির্বাচনে ভোট দেয়া ভোটার। আর সেই ভোটার যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন অবৈধ হওয়ার সুযোগ নেই। বিএনপি আসলেই যে নির্বাচন বৈধ হবে আর না আসলে বৈধ হবে না, এটা যারা মনে করে তারা সঠিক না। এবার নির্বাচনে বিএনপি ছাড়া আরো ২৪টি দল অংশ নিচ্ছে, সেই হিসেবে তারা প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দিচ্ছেন। মাদারীপুরেও অনেক দলের পক্ষ থেকে প্রার্থী দেয়া হচ্ছে। তাই বলা যায়, এবার নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে।

পরে শাজাহান খান মাদারীপুর ২ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের কাছে জমা দেন। পরে তিনি রাজৈর উপজেলায় এসে সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার হাতেও মনোনয়নপত্র জমা দেন। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মাদারীপুর ৩ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আব্দুস সোবাহান গোলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী জনোনয়নপত্র জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!