1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মাদারীপুর আদালতে হাজিরা দিলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম - Madaripur Protidin
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মাদারীপুর আদালতে হাজিরা দিলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৪.৩৮ পিএম
  • ৬১৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।

মাদারীপুর-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম আদালতে হাজির হয়েছিলেন। মঙ্গলবার বেলা ১১টায় মাদারীপুর-০৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আদালতের (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) বিচারক মো. শরিফুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দেন তাহমিনা বেগম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন আওয়ামীলীগের নৌকার মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ।
এই অভিযোগের পর অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমকে মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আদালতের (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) বিচারক মো. শরিফুল হক স্ব-শরীরে হাজির হয়ে প্রার্থীকে কারণ দর্শাতে বলেন। এরই প্রেক্ষিতে অভিযুক্ত ও অভিযোগকারী উভয় হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম গত ২৯ নভেম্বর গাড়ি বহরসহ বহিরাগত ও তার অনুসারিদের নিয়ে প্রভাব খাটিয়ে ব্যান্ড পার্টি, ঢোল বাদ্য যন্ত্র, বাঁশি বাজিয়ে ও খিচুরী ভোজন পরিবেশন করে মনোনয়নপত্র জমা দিতে যান। পরে তিনি ওইদিন জমা না দিয়ে চলে আসেন। পরের দিন ৩০ নভেম্বর সকালে মনোনয়নপত্র দাখিল করেন। যা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের সামিল।

এ ব্যাপারে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী মোসা. তাহমিনা বেগম বলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ ও তার একজন সমর্থক দুই জনেই একই ধরণের অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে। এগুলো মিথ্যা অভিযোগ। অভিযোগে ঘটনার দিন যা বলা হয়েছে, তার কিছুই ঘটেনি। এই ঘটনার মধ্যে কোন সত্যতা নেই। ওইদিন কোন ধরণের খিচুরি ভোজন বা ঢাক ঢোল বাদ্যযন্ত্র বাজানো হয়নি। অথচ ওনারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। আমার মান সম্মান নষ্ট করার জন্য, আমাকে হয়রানি করার জন্য এই অভিযোগ করেছেন তারা।

অভিযোগকারী আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, স্বতন্ত্রপ্রার্থী তাহমিনা বেগম ও আরেক স্বতন্ত্রপ্রার্থী তৌফিকুজ্জামান আমার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। ব্যাপক সমাগমের মধ্য দিয়ে আমি নাকি মনোনয়পত্র জমা দিয়েছি। সেখানে আমি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছি। গত রোববার ৩ ডিসেম্বর আমি আদালতে স্বশরীরে এসে বলেছি, আমি এধরণের আচারণ করিনি। আমিও একটি অভিযোগ করেছিলাম স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ও আরেকপ্রার্থী তৌফিকুজ্জামানের বিরুদ্ধে। তারাও ব্যাপক সমাগমের মধ্য দিয়ে ঢাল ঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারাও নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!