1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ৫৮৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলের উপর আ.লীগ প্রার্থীর সমর্থকরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ হামলার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জন কর্মী আহত হয়েছে। আহতদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ককটেল বিস্ফোরণের ঘটনায় শুক্রবার বিকালে থানায় একটি মামলা করা হয়েছে।

ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি তাহমিনা বেগমের ঈগল প্রতীকের পক্ষে লক্ষিপুরে ইউপির সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মিছিল বের করা হয়। এ সময় আ.লীগের মনোনীত প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপের সমর্থকেরা পেছন থেকে ওই মিছিলের উপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে করে ওই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ককটেলের আঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী লক্ষিপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী, মালেক হাওলাদার, আকলিমা বেগমসহ ৬ জন কর্মী আহত হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ হামলার জেরে লক্ষিপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর ভাই মোফাজ্জেল কাজী বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী লক্ষিপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, ঈগলের পক্ষ শান্তিপূর্ণ মিছিল বের করলে আমাদের মিছিলের উপর ককটেল হামলা চালানো হয়েছে। আ.লীগ প্রার্থীর পক্ষ নিয়ে এ হামলা চালিয়েছে ফজলু বেপারীর লোকজন। আমরা এ হামলার সঠিক বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ফজলু বেপারী জানান, আমার লোকজন হামলা করেনি।

উপজেলা আ.লীগের সাধারণত সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর মিছিলের উপর অতর্কিত ককটেল হামলার ঘটনায় থানায় আমাদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আমরা প্রধান হামলাকারী ফজলু বেপারীর দৃষ্টান্ত মুলক বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, থানায় মামলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!