1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আদালতে হাজির হলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

আদালতে হাজির হলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান

  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৬.৩৭ পিএম
  • ৮১২ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুর জেলার তিনটি আসনে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের আদালতে রোববার বেলা ১১টার সময় সশরীরে উপস্থিত হয়ে শোকজের ব্যাখ্যা দিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ (রাজৈর-সদর একাংশ) আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন শাজাহান খানের ভাই, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান। এর আগে শুক্রবার আসিবুর রহমান খানের কাছে আদালত থেকে শোকজের নোটিশ পাঠানো হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন।

জানা গেছে, গত সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরের টেকেরহাটে নির্বাচনী প্রচারে যান শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। এলাকাটি মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর একাংশ) আসনের মধ্যে পড়েছে। ওই আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের পক্ষে নৌকায় ভোট চাইতে গিয়ে আসিবুর রহমান খান ‘নৌকার বাইরে গিয়ে কেউ কোনো কথা বললে তার গলা নামিয়ে দেওয়া হবে’- এমন হুমকি বক্তব্য দেন। আসিবুর রহমান খানের ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!