1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার কালকিনি আসছেন প্রধানমন্ত্রী, নেতা-কর্মীদের মাঝে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস - Madaripur Protidin
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শনিবার কালকিনি আসছেন প্রধানমন্ত্রী, নেতা-কর্মীদের মাঝে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৪.৩০ পিএম
  • ৫২৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামী ৩০ ডিসেম্বর শনিবার বিকেলে মাদারীপুরের কালকিনিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগমনকে সামনে রেখে কালকিনি জুড়ে সাজ সাজ রব। উচ্ছ্বাস বিরাজ করছে নেতা-কর্মীদের মাঝে। প্রধানমন্ত্রীকে বরন করে নিতে প্রস্তুত নেতারা। নেতাদের দাবী, স্মারণকালের সেরা জমায়েতের। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে তিন স্তরের নিরাপত্তা জোড়দার করেছে পুলিশ প্রশাসন।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রতিদিনই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাঠ, মঞ্চ তৈরিসহ বিভিন্ন ধরনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় নেতা- কর্মীরা। একাধিক কেন্দ্রীয় নেতারা পরিদর্শণ করেছেন সভাস্থল। আগামী ৩০ ডিসেম্বর তিনি টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে আসবেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে। এই মাঠেই তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারনায় অংশ নিবেন। কালকিনি উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় জাতির উদ্দেশ্যে দিবেন গুরুত্বপূর্ন ভাষন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সভাস্থলে চলছে মাঠ ও মঞ্চ প্রস্তুতের কাজ। নেতা-কর্মীরা অপেক্ষায় আছে প্রধানমন্ত্রীকে বরন করে নিতে। প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত স্থানীয় বাসিন্দারা।

ভূরঘাটার লিখন নামে এক ব্যক্তি বলেন, ‘আমার বয়স ২৬ বছর, এখনো প্রধানমন্ত্রীকে সামনে দেখি নাই। শুধু টিভিতেই দেখেছি। এবার তিনি সশরীরে কালকিনিতে আসবেন। এতে আমরা অধির অপেক্ষায় আছি তাকে এক নজর দেখার জন্যে। তিনি আমাদের মতো তরুন ভোটারদের জন্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিবেন। সেটাই আমরা ফলো করবো।’

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্নে করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক আনন্দ বিরাজ করছে। আওয়ামীলীগের সভাপতিম-লীয় সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শাজাহান খান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, প্রধানমন্ত্রী কালকিনিতে আসছেন। তিনি সারা দেশেই প্রচারণা করছেন, তবে কালকিনিতে তিনি সশরীরে জনসভায় বক্তব্য দিবেন। তার নির্দেশিত কথাই এদেশের মানুষ পুনরায় নৌকায় ভোট দিবেন। আমরা যারা নৌকার প্রার্থীরা রয়েছি, তারা অধিক অপেক্ষায় আছি আগামী ৩০ ডিসেম্বরের জন্যে। এজন্যে সব ধরণের প্রস্তুতি আমাদের শেষ হয়েছে।’

মাদারীপুর-৩ আসনের আ’লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবাহান মিয়া গোলাপ বলেন, ‘এসভায় প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হবেন। এ অঞ্চল আওয়ামীলীগ অধ্যুষিত তারপরেও প্রধানমন্ত্রী বক্তব্যে সব পরিস্কার হয়ে যাবে। যারা এখনো নৌকার বিরোধিতা করছেন, তারাই নৌকার হয়ে যাবেন।’

এব্যাপারে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালকিনিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। তিন স্তরের নিরাপত্তার বেষ্টনি তৈরি করা হয়েছে।’ এ সভায় প্রধানমন্ত্রী মাদারীপুরসহ বৃহৎ ফরিদপুর জেলায় দলীয় প্রার্থীদের ভোট আহবান করবেন। তার নির্দেশনায় অপেক্ষায় দলীয় নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!