1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

টেকেরহাটে গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৬.২১ পিএম
  • ৭১৫ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে মৃতুঞ্জয় রায় নামে এক গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় ৪ বছরের এক শিশু কন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১ জানুয়ারী) সকালে উপজেলার টেকেরহাট বন্দরের নিউ জননী ফার্মেসীর চেম্বারে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাফিজা আক্তার (৪) ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্টপুর উজিরকান্দি গ্রামের আক্কাস শেখের মেয়ে। সে রাজৈর উপজেলার শংকরদী পশ্চিম পাড়া গ্রামের নানা বাড়ি থাকতেন । প্রথমে পরিবারের লোকজন শিশু হাফিজার মৃত্যুতে ওই চিকিৎসকের বিচার দাবি করলেও পরে অদৃশ্য কারনে তারা বিষয়টি ধামাচাপা দেয় ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, সোমবার (০১ জানুয়ারী) সকালে আক্কাস শেখ তার শিশু কন্যা হাফিজা আক্তারকে (৪) গোপনাঙ্গের পাশে ফোড়ার (বাঘি) চিকিৎসা করার জন্য উপজেলার টেকেরহাট বন্দরের নিউ জননী ফার্মেসী গ্রাম্য ডাক্তার মৃত্যুঞ্জয়ের চেম্বারে  নিয়ে আসে । এসময় গ্রাম্য চিকিৎসক মৃত্যুঞ্জয় শিশু কন্যা হাফিজাকে ইনজেকশন দিলে শিশুটি সাথে সাথে অসুস্থ্য হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
একাধিক সূত্রে জানাযায়, এই গ্রাম্য চিকিৎসক মৃত্যুঞ্জয় এর আগেও একাধিক বার এ ধরনের ঘটনা ঘটিয়ে জরিমানা দিয়েছেন ।

মৃত শিশু কন্যা হাফিজার পিতা আক্কাস শেখ জানান, আমার মেয়ের ফোড়ার চিকিৎসার জন্য জননী ফার্মেসীর মধ্যে গ্রাম্য চিকিৎসক মৃত্যুঞ্জয়ের নিকট আনলে সে একটি ইনজেকশন দিলে আমার মেয়ে অসুস্থ্য হয়ে পড়ে । পরে রাজৈর হাসপাতালে নেয়ার পর শুনি আমার মেয়ে মারা গেছে । মৃতঃ শিশু কন্যা হাফিজার খালা কবিতা জানান, আমার ভাগিনী হাফিজাকে ডাঃ মৃত্যুঞ্জয় ইনজেকশন দেয়ার পর অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় ।

তবে এ ঘটনায় প্রথমে পরিবারের লোকজন শিশু হাফিজার মৃত্যুতে ওই চিকিৎসকের বিচার দাবি করলেও পরে অদৃশ্য কারনে তারা বিষয়টি ধামাচাপা দেয় ।

অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক মৃত্যুঞ্জয় জানান, আমি চিকিৎসা করার জন্য লোকাল পুশ করার পর সে অসুস্থ্য হয়ে পড়ে । পরে আমি রাজৈর হাসপাতালে প্রেরন করি ।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন হাসান জানান, বিষয়টি আমি জেনেছি । শিশু রোগিকে হাসপাতালে আনার আগেই মারা যায় । রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, বিয়ষটি আমি শুনেছি । এ বিষয়ে পরিবার থেকে কোন অভিযোগ পাইনি ।

প্রসঙ্গত, টেকেরহাটসহ রাজৈর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে এ ধরনের ঘটনা অহরহ ঘটলেও মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ কোন পদক্ষেপ না নিয়ে রহস্যজনক কারনে নিরব থাকে । ফলে এ অপচিকিৎসা এখন অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!