1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পরিক্ষা কেন্দ্রে খাতা না দেখানোর জেরে মাদারীপুরে এস.এস.সি পরিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ - Madaripur Protidin
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

পরিক্ষা কেন্দ্রে খাতা না দেখানোর জেরে মাদারীপুরে এস.এস.সি পরিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৩৩ পিএম
  • ৬০৫ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
পরিক্ষা কেন্দ্রে খাতা না দেখানোর জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. রুবেল হোসেন নামে এক এস.এস.সি পরিক্ষার্থীর ওপর অন্য পরিক্ষার্থীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এলাকা ও ভূক্তভোগীর অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর আইডিয়াল ট্যাকনিক্যাল একাডেমীর চলতী বছরের এস.এস.সি পরিক্ষার্থী মো. রুবেল হোসেন কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্রে পরিক্ষা দিয়ে আসছেন। কিন্তু পরিক্ষা চলাকালিন সময় রুবেলের পাসের পরিক্ষিার্থীরা তার খাতা দেখতে চান। এতে বাঁধা প্রদান করেন রুবেল। পরে পরিক্ষা কেন্দ্র থেকে রুবেল বাহির হলে বেশ কয়েকজন পরিক্ষার্থী তার ওপর হামলা চালায়। আহত রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে বরিশালের আশোকাঠি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

রমজানপুর আইডিয়াল ট্যাকনিক্যাল একাডেমীর প্রধান শিক্ষক মো. মনির হোসেন বলেন, পরিক্ষা কেন্দ্রে খাতা না দেখানোর কারনে আমার বিদ্যালয়ের পরিক্ষার্থী রুবেলের ওপর হামলা চালিয়েছে বায়জিত ও রাসেলসহ বেশ কয়েকজন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, পরিক্ষার্থীর ওপর হামলার বিষয়টি জেনেছি। এবং এই ঘটনাটি সমাধানের জন্য দুই প্রধান শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!