1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পূবালী ব্যাংক লিমিটেড এর আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

পূবালী ব্যাংক লিমিটেড এর আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৩৭ পিএম
  • ৬২১ জন পঠিত
সুইটি আক্তার মাদারীপুর।
 মাদারীপুর শাখা পূবালী ব্যাংক লিমিটেড এর আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ) সকালে মাদারীপুর পৌরসভার ২নংওয়ার্ডের বিসিক এলাকায় শামসুননাহার ভুঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে,  পূবালী ব্যাংক পিএলসি মাদারীপুর শাখার ম্যানাজার ইকবাল হোসেনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন  হাফিজুর রহমান সরদার, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান পূবালী ব্যাংক ফরিদপুর। বিশেষ অতিথি ছিলেন শামসুননাহার ভুঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম এমারাতুন নেছা, সৈয়দা নায়েরা মিশকাত ও সিনিয়র শিক্ষিকা মোঃ আলী আব্বাস। অনুষ্ঠানে স্কুল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, নারী উদ্যোক্তা,কৃষকদের ব্যাংকিং, কর্টেজ, ক্ষুদ্র,মাঝারী ব্যাংকিং বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি বলেন, আগামী ৪১ সালের স্মার্ট বাংলাদেশ বির্নিমানে প্রতিটি মানুষকে আর্থিক সাক্ষরতা থাকতে হবে। একজন মানুষের আর্থিক জ্ঞান না থাকলে প্রতিটি পদে পদে ক্ষতিগ্রস্থ হত হবে।এজন্য অর্থিক লেনদেন সম্পর্কে ধারনা থাকা দরকার। এছাড়া নিজের কাছে অর্থ না রেখে যে কোন ব্যাংকে গচ্ছিত রাখা উচিৎ।
এসময় – পূবালী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠানে অংশ গ্রহণ করা ছাত্রীদের মধ্যে থেকে ৩জন কুইজ প্রতিযোগিতা বিজয়ী ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ভালো বক্তব্য দেওয়ায় মোট ৬জন কে পুরুষ্কার দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায়,  প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!