1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে কিশোর গ্যাং-এর দুইগ্রুপের সংঘর্ষে আহত ৩, ককটেল বিস্ফোরণ, আটক দুই - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে জমি জমা বিরোধের জেরে বাবা ছেলেকে কুপিয়ে জখম মাদারীপুরের শিবচরে তারাবিতে নিয়মিত ৪০ মুসল্লিকে পুরস্কৃত করল মসজিদ কমিটি অল্প সময়ের মধ্যে আমরা ৪টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি : নুরুদ্দিন অপু মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন কালকিনির মাশুক মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ কালকিনিতে চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫

মাদারীপুরে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে কিশোর গ্যাং-এর দুইগ্রুপের সংঘর্ষে আহত ৩, ককটেল বিস্ফোরণ, আটক দুই

  • প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ২.০৩ পিএম
  • ৮০৬ জন পঠিত

মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে কিশোর গ্যাং-এর দুইগ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিনজন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে শহরের শকুনী লেকের দক্ষিনপাড়ে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় চাচাতো ভাই সাব্বিরকে সঙ্গে নিয়ে শকুনী লেকেরপাড়ে ঘুরতে আসে মধ্য হাউসদি এলাকার সেলিম শিকাদারের ছেলে সিফাত শিকদার (১৫)। এ সময় ডিসিব্রিজ এলাকার মাহিম নামে এক কিশোরের শরীরের ধাক্কা লাগে সিফাতের। এ নিয়ে সিফাত ও মাহিমের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে উভয়ের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দুইজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে একাধিক ককটেল বিস্ফোরনের ঘটনায় জেলা জামে মসজিদে ভেতর নামাজরত মুসল্লীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে জামে মসজিদের সামনে পার্কিং করা একটি প্রাইভেটকারও ভাংচুর করেছে কিশোর গ্যাং-এর সদস্যরা।

কয়েকজন মুসল্লী জানান, হঠাৎ বৃষ্টির মতো ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। নামাজরত অবস্থায় শত শত মুসল্লীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার দোষিদের বিচার না হলে এমন ঘটনা আরো ঘটতে পারে।

মাদারীপুর জেলা সদর হাসপাতলের মেডিকেল অফিসার ডা. সিহাব চৌধুরী বলেন, মারামারির ঘটনায় মাহিম শেখ নামে আহত একজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, কিশোর গ্যাং-এর দুইপক্ষের মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!