1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অতিরিক্ত দামে পন্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা - Madaripur Protidin
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

মাদারীপুরে অতিরিক্ত দামে পন্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৭.১৫ পিএম
  • ১০০০ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুর সদর উপজেলায় মস্তফাপুর এলাকায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে মোস্তফাপুর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের সহকারী -পরিচালক জান্নাতুল ফেরদৌস।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে বিভিন্ন ব্যবসায়িরা অসাধু উপায়ে পণ্য দ্রবের দাম লাগামহীনভাবে বিক্রি করে যাচ্ছেন। তার  ধারাবাহিকতায় বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন অভিযান পরিচালনা করে থাকেন। সেই সুবাদে  মোস্তফাপুর এলাকার ৫টি প্রষ্ঠিতান রাজধানী ফল ভান্ডার, আল আমিন ফল ভান্ডার, সোহাগ ফল ভান্ডার, খেজুর দোকান, মাংসের দোকান, ফলের দোকানে নির্দিষ্ট মূল্য তালিকা না থাকায় তাদেরকে ৩৪ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের  সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, অসাধু ব্যবসায়িরা দ্রব্যের দাম লাগামহীনভাবে বিক্রি না করতে পারে সেজন্য আমাদের অভিযান সব সময়ের জন্য অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!