1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
চুরির মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার - Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

চুরির মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৭.৫৬ এএম
  • ৬৯৮ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে শিবচর থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন জন সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। ঘটনাস্থল থেকেই পুলিশের হাত থেকে একজন চোর চক্রের সদস্য পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেলের উদ্ধার করা হয়।
শুক্রবার (২২মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।
আটককৃতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখেরকান্দি এলাকার শাজাহান শেখের ছেলে মো. রাসেদুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের কেরানিবাট এলাকার আক্তার হোসেন সানটুর ছেলে মো. মুসা বেপারী (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচর থানাধীন মাদবরেরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরকান্দি এলাকায় রেলওয়ে ব্রীজের কাছে চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শিবচর থানা অভিযান পরিচালনা করলে ঘটনাস্থল থেকে তিন জন চোরাই চক্রের সদস্যকে আটক করলে শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের মোড়লকান্দি এলাকার মো. সালাম মীরের ছেলে হাসান মিয়া সুকৌশলে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘ দিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত ছিল বলে জানায় পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, তারা পরস্পর যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্র‍য় বিক্রয় করে থাকে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পালিয়ে যাওয়া চোর চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!