1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জর শিবালয়ে নাবালিকা ধর্ষণ মামলায় দীর্ঘ ৮ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ পলাশ ঘিওর থেকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মানিকগঞ্জর শিবালয়ে নাবালিকা ধর্ষণ মামলায় দীর্ঘ ৮ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ পলাশ ঘিওর থেকে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১.২২ এএম
  • ৬২৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার চাঞ্চল্যকর ও আলোচিত নাবালিকা ধর্ষণ মামলায় দীর্ঘ ০৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ পলাশ (২৮)’কে মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার ঘিওর থানার চাঞ্চল্যকর ও আলোচিত নাবালিকা ধর্ষণ মামলায় দীর্ঘ ৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ পলাশ (২৮)’কে গত ২৭ মার্চ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ জানা যায় যে ভুক্তভোগী মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন বিলনালী গ্রামে বসবাস করতো। আসামী পলাশ (২৮) একই এলাকায় মাটি বহনের ট্রাকের ড্রাইভার হিসেবে কাজ করতো। ভিকটিম শিবালয় থানাধীন একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো। উক্ত এলাকায় কাজের সুবাদে আসামী পলাশ ভিকটিমের স্কুলে আসা যাওয়ার পথে ভিকটিমকে অনুসরণ করে প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিম আসামীর প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার সুযোগ খুজতে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ০১/১১/১৬ তারিখ সকালে ভিকটিম যথারীতি বাড়ি থেকে বের হয়ে স্কুলের যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামী পলাশ ও তার অজ্ঞাতনামা সহযোগীরা ভিকটিমের মুখ বেঁধে মোটরসাইকেলযোগে জোড়পূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ভিকটিম ঘটনার বিষয়ে তার পিতাকে বললে ভিকটিমের পিতা উক্ত বিষয়ে শিবালয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সূত্রোক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামী মোঃ পলাশ(২৮)’ এর বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্কশেষে আসামী মোঃ পলাশ(২৮)’কে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। সূত্রোক্ত মামলায় গ্রেফতার এড়াতে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!