1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর পল্লবী থেকে চোরাই মোবাইল চক্রের ৪ সদস্যকে গ্রেফতার। বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন জব্দ। - Madaripur Protidin
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজধানীর পল্লবী থেকে চোরাই মোবাইল চক্রের ৪ সদস্যকে গ্রেফতার। বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন জব্দ।

  • প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১২.২২ পিএম
  • ৬৯৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর পল্লবী এলাকা হতে সংঘবদ্ধ চোরাই মোবাইল চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪; জব্দ করেছে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন ।

র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজধানীর পল্লবী এলাকায় মোবাইল চোর চক্রের একটি সক্রিয় দল বেশ কিছুদিন যাবৎ চোরাই মোবাইল কেনা বেচা করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৮ মার্চ   রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৫০ টি চোরাইকৃত মোবাইল ফোনসহ ৪ জন চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা হলো মোঃ রাশেদুল ইসলাম (৪৫), জেলা- গাজীপুর, মোঃ রাতুল (২৩), জেলা- বরিশাল, মোঃ ইব্রাহিম (২৫), জেলা- বরিশাল ও মোঃ সাগর (৪০), জেলা- ঢাকা। অভিযান চলাকালীন র‌্যাব-৪ এর আভিযানিক দল অভিযানস্থলে সর্বমোট ১৫০ টি চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের দলের অর্ধশতাধিক সদস্য রয়েছে, যারা ছিনতাই, চুরি ও লুন্ঠনের মাধ্যমে সাধারণ ও নিরীহ পথযাত্রীদের ব্যবহৃত মোবাইলফোন চুরি বা ছিনিয়ে নিয়ে গ্রেফতারকৃতদের নিকট হস্তান্তর করতো। পরবর্তীতে গ্রেফতারকৃতরা চোরাই সেসব মোবাইলফোনসমূহের আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করে দীর্ঘদিন যাবৎ গোপনে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিলো। উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোন সমূহের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!