1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
হত্যা মামলার আসামী গ্রেফতার, বসতঘর থেকে বোমা উদ্ধার  - Madaripur Protidin
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

হত্যা মামলার আসামী গ্রেফতার, বসতঘর থেকে বোমা উদ্ধার 

  • প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪.৩০ পিএম
  • ৬৭৪ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা মামলা প্রধান আসামী মো. নাসির কাজীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। উপজেলার আলীনগর এলাকার ফাসিয়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় নাসিরের বসতঘর থেকে ৫টি হাত বোমা উদ্ধার করা হয়। শনিবার সকালে প্রেস রি‌লি‌সের মাধ‌্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসন।
গ্রেফতারকৃত আসামী উপজেলার আলিনগর এলাকার ফাসিয়াতলা গ্রামের বাচ্চু কাজীর ছেলে। এবং একই এলাকার এমারাত সরদারের হত্যা মামলার প্রধান আসামী।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। পরে এমারাত সরদারের হত্যা মামলার প্রধান আসামী নাসির কাজিকে শুক্রবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এসময় তার নিজ বসতঘর থেকে ৫টি হাত বোমা উদ্ধার করা হয়।
কালকিনি থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হত্যা মামলার আসামী নাসির কাজীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিজ বসতঘর থেকে ৫টি বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমা শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয় করণ ইউনিট এসে বোমা নিষ্ক্রিয় করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!