1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আগামীতে বিএনপিকে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না -আফম বাহাউদ্দিন নাছিম এমপি - Madaripur Protidin
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

আগামীতে বিএনপিকে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না —আফম বাহাউদ্দিন নাছিম এমপি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১০.৫৪ এএম
  • ৫৯৫ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা ॥
আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমলোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, ‘আওমায়ী লীগের নেতাকর্মীদের গালিগালাজ করে বিএনপি রসাতলে যাচ্ছে। আগামীতে বিএনপিকে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না।’ সোমবার মাদারীপুরের কুকরাইলে তার নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘১৭ কোটি মানুষের প্রিয় দল আওয়ামী লীগ। মির্জা ফকরুল ইসলাম আলমগীরের পূর্ব পুরুষরা পাকিস্তানীদের দালাল ছিল। তারা স্বাধীনতা বিরোধী আলবদরের দালাল ছিল, এটা প্রমাণিত। সেই সাম্প্রদায়িক রাজনীতি, বিএনপি এখনো সমর্থন করে। সেই স্বৈরাচার রাজনীতিকে বিএনপি বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেটা কোনদিনই বাস্তবায়ন হবে না।’

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, ‘বিএনপি বিদেশী প্রভুদের কাছে আত্মসমার্পণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চেয়েছিল। দেশের মানুষের প্রতি সম্মানবোধের জায়গাটি ভুলে গিয়ে রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে দেউলিয়া হয়ে বিদেশীদের কাছে নালিশ করেছে। কোন কোন বিদেশী প্রভুদের পেসক্রিপশন অনুযায়ী আন্দোলনের নামে নাটক করেছে, মানুষকে জ¦ালিয়ে পুড়িয়ে মেরেছে। বিএনপি সন্ত্রাস শুরু করেছিল, মানুষকে ভয় দেখানো শুরু করেছিল, তারা সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। এটা ইতিহাস এবং তাদের-ঐতিহ্য। এই ঐতিহ্যের জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষকে ভয় দেখিয়েও কোন লাভ হয়নি। বিএনপির এই কর্মকান্ডে মানুষ ভয় না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এই ভোট কেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ উপস্থিতি, এটা শুধু বাংলাদেশের মানুষই নয়, সারাবিশ^ দেখেছে। এই নির্বাচন বানচালে বিএনপির ব্যর্থ হয়েছে।’

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি এবিএম বজলুর রহমান মন্টু খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!