1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে স্বামীর আকুতি - Madaripur Protidin
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে স্বামীর আকুতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১১.৫০ এএম
  • ১০৮৮ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে স্বামীর আকুতি। গৃহবধু শাহিদা বেগমের জীবন বাঁচাতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন স্বামী। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের আবদুল কাদের হাওলাদারের স্ত্রী শাহিদা বেগম। তাদের সংসারে রয়েছে দুই ছেলে ও তিন মেয়ে। একদিকে সংসারের খরচ অন্যদিকে স্ত্রীর চিকিৎসা। কোন ভাবেই চালিয়ে উঠতে পারছেন না অসহায় কৃষক স্বামী আবদুল কাদের।
কান্না জরিত কণ্ঠে অসহায় স্বামী আবদুল কাদের হাওলাদার  জানান, প্রায় দেড় বছর পূর্বে আমার স্ত্রী শাহিদা বেগমের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করেছিলাম। সেখানে কর্তব্যরত ডাক্তারদের সহযোগিতায় পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁরদেহে মরণব্যাধী ক্যান্সার রোগ ধরা পড়ে। (সি.এ ক্লোন) এর কারণে দ্রুত পাল্টে যেতে থাকে তাঁর শারিরীক গঠন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা প্রদান করেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। এবং কি সেখানের বেশ কয়েকজন ডাক্তারের সহযোগিতায় আমার স্ত্রীর অস্ত্রপচার করেন। তারপরও আমার স্ত্রী সুস্থ্য হয়নি। সেখানকার চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন তাকে বিদেশে চিকিৎসা করানো জন্য।
কিন্তু দু:খ জনক বিষয় ইতোমধ্যে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে পরিবারের শেষ সম্বলটুকুও শেষ করে দিয়েছি। এখন স্ত্রীর চিকিৎসা সেবা করানোর মত কোন টাকা-পয়সা নেই। স্ত্রীর চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন যা সংগ্রহ করা আমার সম্ভব হচ্ছে না। তাই সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজের বিত্তবান ও হৃদয়বানদের সহযোগিতায় আমার স্ত্রী সুস্থ্য জীবনে ফিরে আসতে পারবে। তাই স্ত্রীর জীবন বাঁচাতে সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে রোগীর নিজ বিকাশ ও মোবাইল নাম্বার-০১৪০৮৫৪৫৪৭৬ যোগাযোগ করতে পারেন। অথবা সাহায্য পাঠাতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!