1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পিরোজপুরে সোহাগ হত্যা মামলার দুইজন পলাতক আসামী গ্রেফতার। - Madaripur Protidin
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

পিরোজপুরে সোহাগ হত্যা মামলার দুইজন পলাতক আসামী গ্রেফতার।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ২.২৭ পিএম
  • ৬৭০ জন পঠিত

অফিস রিপোর্টঃ চাঞ্চল্যকর পিরোজপুর সোহাগ হত্যা মামলার এজাহার নামীয় দুইজন পলাতক আসামী র‌্যাব ৮,সিপিসি-৩ মাদারীপুর কর্তৃক গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়, পিরোজপুর জেলার সদ্য চাঞ্চল্যকর সোহাগ হত্যার ঘটনায় প্রকাশ্যভাবে জড়িত এজাহার নামীয় ০২ (দুই) জন আসামী মোঃ রেজাউল শেখ (২৪) এবং মোঃ হাফিজ শেখ (২৫) তাদের অন্যান্য সহযোগী সহ পূর্ব শত্রুতার জের হিসাবে গত ইং ২২/০৪/২৪ তারিখে পূর্ব পরিকল্পিত ভাবে জনৈক মোঃ সোহাগ শেখ (৩২), পিতা-মোঃ সিদ্দিকুর রহমান শেখ, সাং-ভৈরমপুর, ০১ নংওয়ার্ড, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুরকে রাত্র অনুমান ০৯:৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ সোহাগ শেখ (৩২)তাদের বসতবাড়ীরসামান্য অদূরে দোকান হইতে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়া ঘটনাস্থল মাতুব্বর বাড়ীর জামে মসজিদের উত্তরপ¦ার্শে পৌছাইলে পূর্ব হইতে ওঁৎ পেতে থাকা ধৃত আসামীদ্বয়সহ তাদের অন্যান্য সহযোগীরা দেশীয় তৈরী ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, হাতুড়ী নিয়ে ভিকটিম মোঃ সোহাগ শেখের উপর প্রকাশ্যে বৈদ্যুতিক প্রকাশ্য আলোতে মধ্যযুগীয় এক বর্বোরোচিত হামলার মাধ্যমে এলোপাতাড়ীভাবে কোপাইতে থাকিলে সোহাগের ডাক চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন ও আসামীর নিকটতম আত্মীয়স্বজন ঘটনা স্থানে আসিয়া দেখিতে পায় যে,ধৃত আসামীদ্বয়সহ তাহাদের অন্যান্য সহযোগী আসামীরা সোহাগের দুইহাত ও দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করিয়া সোহাগের মৃত্যু নিশ্চিত হইয়া ঘটনাস্থল ত্যাগ করিতে দেখে।

উক্ত ঘটনাটি স্থানীয় প্রশাসন ও স্থানীয় সাংবাদিক সকল লোমহর্ষক হত্যাকান্ডটি এক হৃদয় বিদারক ঘটনা হিসেবে চিহ্নিত করিলে,পরের দিন ২৩এপ্রিল সারা বাংলাদেশের জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ইলেকট্রিক ও বৈদ্যুতিক মিডিয়া এবং বরিশাল বিভাগের স্থানীয় পত্রিকাসমূহের এই হত্যাকান্ডটি চাঞ্চল্যকর হত্যাকান্ড বলিয়া প্রকাশ করেন। এখানে উল্লেখ্য যে, উক্ত চাঞ্চল্যকর সোহাগ হত্যার ঘটনাটি সংগঠিত হওয়ার পরপরেই র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক (সিও) মহোদ্বয়ের দৃষ্টি গোচর হইলে তাৎক্ষনিকভাবে র‌্যাব-৮ এর গোয়েন্দা নজরদারীতে আনেন এবং এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত পূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে অফিসার ও ফোর্সদের সমন্বয়ে একটি টিম গঠন পূর্বক প্রয়োজনীয় আদেশ নির্দেশ প্রদান করেন। ঘটনা ঘটার ০৬ ঘন্টার মধ্যে অধিনায়ক মহোদ্বয়ের গঠিত টিমের র‌্যাব-৮ এর অফিসার ফোর্স কর্তৃক এজাহারনামীয় ০১ জন আসামীকে ধৃত করিতে সক্ষম হন।

এরই ধারাবাহিকতায় ইং ২৯এপ্রিল হইতে ১মে পর্যন্ত একটানা ৬৫ ঘন্টা এক রুদ্রধার অভিযান পরিচালনা করিয়া র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদারীপুর জেলার শিবচর থানা দূর্গম চর এলাকা বাচামারা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত এজাহারনামীয় আসামী মোঃ হাফিজ শেখ (২৫), পিতা-মোঃ জাকির শেখ, সাং-ভৈরমপুর, ০১ নং ওয়ার্ড, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর এবং অপর এজাহারনামীয় আসামী মোঃ রেজাউল শেখ (২৪), পিতা-মোঃ লতিফ শেখ, সাং-ভৈরমপুর, ০১ নং ওয়ার্ড, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুরকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন চরবর্তীছয়গাঁও গ্রামের বড়বাড়ী জামে মসজিদ এর পাশর্^ এলাকা হইতে গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার এজাহারনামীয় আসামীদ্বয়কে পিরোজপুর জেলার সদর থানার মামলা তদন্তকারী অফিসার ও ফোর্সের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!