1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর সদরে শাজাহান খানের ছেলে আসিব খান এবং রাজৈরে মোহসীন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত - Madaripur Protidin
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

মাদারীপুর সদরে শাজাহান খানের ছেলে আসিব খান এবং রাজৈরে মোহসীন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১০.৩৯ এএম
  • ৬১৪ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।

মাদারীপুর সদর উপজেলা পরিষদে শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন মো.মোহসীন মিয়া।

নির্বাচন অফিস ও সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান এবং মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান নির্বাচনে অংশগ্রহন করেন। নির্বাচনে আসিব খান ৭৫ হাজার ৫৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩০৩ ভোট। স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের ছেলের আসিবুর রহমান খান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম তুষার ভূইয়া ৬০হাজার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান আক্তার হাওলাদার পেয়েছেন ৪৭হাজার ২০৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফারিয়া হাছান রাখি। তিনি ৫৬ হাজার ৬৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা নাজনিন পেয়েছেন ৪২হাজার ৪২০ ভোট।

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে মোহসিন মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৭৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মোঃ রেজাউল করিম  শাহীন চৌধুরী পেয়েছেন ৩১হাজার ৫৫৪ ভোট। বিজয়ী প্রার্থী মহসিন মিয়া রাজৈর উপজেলা আওয়ামীলীগের সদস্য।

রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মো. সাহাবুদ্দিন মিয়া ৩৫হাজার ৩৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউয়ুম মিয়া পেয়েছেন ২৫হাজার ৮৮০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুর জাহান পারুল। তিনি ২৬হাজার ৪৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিতা কুদ্দুস পেয়েছেন ২৫হাজার ১৫৮ ভোট।

মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো.আহম্মদ আলী নির্বাচনী ফলাফল নিশ্চিত করে বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়। রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!