1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সদর হাসপাতালের চিকিৎসকসহ ৪জনের উপর হামলা, আটক-২ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।  এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন -মামুনুল হক মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মানিকগঞ্জে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলা আসামি আলমগীর গ্রেফতার   মাদারীপুরে  উদযাপিত হলো ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬’ ঢাকায় ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আরাফ বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরন মাদারীপুর-৩, প্রচার-প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা ॥ জমে উঠেছে নির্বাচনী মাঠ কালকিনিতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাজা উদ্ধার। মাদক সম্রাজ্ঞীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সাংবাদিক ইয়াকুব খান শিশিরের  বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা 

মাদারীপুরে সদর হাসপাতালের চিকিৎসকসহ ৪জনের উপর হামলা, আটক-২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৬.৫৩ এএম
  • ৫০৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা ॥
মাদারীপুরে জেলা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দিতে দেরি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটেছে। চিকিৎসক সালমান চৌধুরীকে বাঁচাতে এলে হামলার শিকার হয় আরো তিনজন। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃতরা হলেন, সদর উপজেলার হাজিরহাওলা গ্রামের আতিকুর রহমান জমাদারের ছেলে হৃদয় জমাদার (২৩) ও ঝাউদি এলাকার মজিবর শেখের ছেলে রিফাত ইসলাম (২৪)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার হাজিরহাওলা গ্রামের আতিকুর রহমান জমাদারের ছেলে সাইফুল জমাদার (২২) জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। এ সময় অন্যকাজ থাকায় ব্যবস্থাপত্রে নাম লিখতে দেরি করেন ওয়ার্ড বয় সামচুর রহমান (৫৫)। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুলের সঙ্গে থাকা তার ভাই হৃদয় জরুরি বিভাগের চিকিৎসক সালমান চৌধুরীর উপর হামলা চালায়। তাকে বাঁচাতে অন্য স্টাফ এগিয়ে আসলে ওয়ার্ড বয় সামচুর রহমান, ট্রলিবয় হালান বেপারী (২৮), আকাশ সরদারকে (২০) পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে হৃদয় ও তার লোকজনের বিরুদ্ধে। এতে আহত ৪জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে খবর দেয়া হয় সদর মডেল থানা পুলিশকে। খবর পেয়ে হামলার ঘটনায় হৃদয় ও রিফাতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, “হাসপাতালের স্টাফের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!