1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িতে ককটেল হামলা - Madaripur Protidin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার আসামী ২(দুই) শুটার বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেফতার মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা মাদারীপুরে মহান স্বাধীনতা দিবস-এ বীর শহীদদের প্রতি সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি‘র শ্রদ্ধাঞ্জলি মাদারীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  পুত্রবধূকে তাড়ানোর চেষ্টা মাদারীপুর জেলা পরিষদের দায়িত্ব নিলেন খোন্দকার মাশুক মাদারীপুরের শিবচরে জ্বালানী তেল মজুদ করার অভিযোগে দোকান মালিককে জরিমানা রাজৈরে সালিশ বৈঠকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িতে ককটেল হামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৭.০০ এএম
  • ৫৫৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা ॥
মাদারীপুরে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় সাংবাদিক বেলাল খানের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর লুটপাটের অভিযোগ করে ভুক্তভোগির পরিবার।

স্বজনরা জানায়, লক্ষ্মীগঞ্জ গ্রামের আলী কাজীর ছেলে রাকিব কাজীর একটি ইটভাটা নিয়ে সম্প্রতি নিজের ফেসবুকে পোস্ট করেন দৈনিক ভোরের ডাক ও নিউ এইজ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল খান। সেখানে তিনি ইটভাটার অনিয়ম নিয়ে লেখালেখি করেন। এরই জেরে বুধবার সকালে রাকিব ও তার দুই ভাই রাজীব এবং রায়হান লোকজন নিয়ে সাংবাদিক বেলালের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ঘরের ভেতর প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটপাটেরও অভিযোগ করেন ভুক্তেভোগির পরিবার। পরিবারের লোকজনের চিৎকার-চেচামেচিতে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ঘরের সামনে অক্ষত একটি হাতবোমা পড়ে থাকতেও দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ।

এদিকে ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী আনোয়ারা বেগম বলেন, “হঠাৎ কয়েকটি বোমার আওয়াজ শুনে কাছে এসে দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে কয়েকজন দৌঁড়ে যাচ্ছে। তখন রাকিব কাজী ও রায়হান কাজীসহ ৭-৮ জন লোক ছিল। অনেকের আবার মুখ বাঁধা ছিল। পরে সাংবাদিক বেলাল খানের বাড়িতে এসে সব ঘটনা দেখি ও শুনি।”

সাংবাদিক বেলাল খানের স্ত্রী নুরনাহার টুলু বলেন, “পূর্ব শত্র“তার জেরে রাকিব কাজী লোকজন নিয়ে এই হামলা চালিয়েছে। চারদিক থেকে লোকজন এসে ককটেল মেরে আতঙ্ক ছড়ায়। লুটপাটও করে তারা। চিৎকার-চেচামেচি করলে পালিয়ে যায় হামলাকারীরা।”
রাকিব কাজী বলেন, “আমার সাথে সাংবাদিকের পরিবারের কোন বিরোধ নেই। কিন্তু বেলাল খান ও তার পরিবারের লোকজন আমাদের উপর ক’দিন আগে হামলা করেছে। এই হামলায় আমার ভাই হাসপাতালে ভর্তি। পরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এই ঘটনা থামাচাপা দিতে নিজেরাই হাতবোমা ফুটিয়ে আমাদের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!