1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ভূমিদস্যুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন - Madaripur Protidin
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে ভূমিদস্যুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪, ৭.৪৪ পিএম
  • ৮৫৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে সংঘবদ্ধ ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভূক্তিভোগি পরিবার ও এলাকাবাসী। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দির একটি বাজারে মানববন্ধন করা হয়। এসময় অভিযুক্ত এনামুল চৌদিকারসহ তার সহযোগিদের বিচার দাবী করা হয়।

মানববন্ধনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানান, ধুরাইলের খালাসীকান্দি এলাকার এনামুল চৌকিদার, আব্বাস চৌদিকার ও তাদের সহযোগিরা দীর্ঘ দিন ধরে এলাকায় জোরপূর্বক জমি দখল, মাদক কারবারী, অবৈধ অস্ত্র রাখাসহ নানা অপকর্ম করে আসছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের শারীরিক নির্যাতনসহ এলাকা ছাড়া করে। জমির দলিল, খাজনা, মিউটিসন থাকার পরে নিরহ মানুষের জমি জোরপূর্বক দখল করে হয়রানি করে আসছে। তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। এরই প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। তাদের দাবী, এনামুল চৌকিদার গংদের হাত থেকে নিরহ মানুষের মুক্তি।

এসময় ভূক্তভোগি খোকন হাওলাদার, এব্যপারে ভূক্তভোগি খোকন হাওলাদার বলেন, ‘আমি র্দীঘ দিন ইতালী প্রবাসী। আমি ৬৩ শতাংশ জমি স্থানীয় দেলোয়ার চৌকিদার ও কাদির চৌকিদারের কাছ থেকে কিনেছি। কিন্তু এসব জমির উপর এনামুল চৌকিদার ও তার সহযোগিরা কয়েক বছর যাবত জোরপূর্বক দখল করে আসছে। আমাদের জমি বুঝিয়ে দিচ্ছে না। তারা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতেও সাহস করে না। তারা আমাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমি এদের বিচার দাবী করি।’

একই অভিযোগ করেন এলাকার হায়দার চৌদিকার, সাহু চৌকিদার, মোখলেছ মৃধা, উজ্জ্বল খালাসী, বেল্লাল খালাসী, চাঁন মিয়া বেপারী, জবেদালী মাদবরসহ ভূক্তভোগিরা পরিবার। তবে এসব অভিযোগের বিষয় মুখ খুলেনি অভিযুক্ত এনামুল চৌদিকার। তার বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে জমিজমার বিষয় আদালতে মামলা করা উচিত।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!