1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জমি সংক্রান্ত বিরোধের জের আ.লীগ নেতার গাছ উপড়ে ফেলার অভিযোগ - Madaripur Protidin
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

জমি সংক্রান্ত বিরোধের জের আ.লীগ নেতার গাছ উপড়ে ফেলার অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৩.৫৫ পিএম
  • ৬৩৫ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ হারুন খন্দকার নামে এক আ.লীগ নেতার প্রায় ১৫টি বিভিন্ন প্রজাতির ফলের গাছের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আজ সোমবার সকালে ওই আ.লীগ নেতা থানায় অভিযোগ করেছেন। অপরদিকে এ গাছ উপড়ে ফেলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে দুপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা গেছে, পৌরসভার ১ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা মোঃ হারুন খন্দকার তার বাড়ির পাশের ক্রয়কৃত জমিতে পেয়ারা, লেবু, জাম্বুরা ও আমসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক গাছের চারা রোপন করেন। এতে ক্ষিপ্ত হয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার নজরুল ইসলাম নজু, জুলহাস খন্দকার ও হাসান খন্দকার মিলে ওই গাছের বাগান থেকে প্রায় ১৫টি গাছ উপড়ে ফেলে। এ ঘটনায় আ.লীগ নেতা হারুন খন্দকার তাৎক্ষনিকভাবে কালকিনি থানায় একটি অভিযোগ করেছেন।
ভুক্তভোগী হারুন খন্দকার বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে আমরা গাছের চারা লাগিয়েছি। কিন্তু নজরুল ইসলাম নজু খন্দকার ক্ষিপ্ত হয়ে আমাদের প্রায় ১৫টি গাছের চারা উপড়ে ফেলেছে। আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে নজু খন্দকার। আমরা থানায় জিডিও করেছি। আমরা তাদের বিচার চাই।
অভিযুক্ত হাচান খন্দকার বলেন, ওই ক্রয়কৃত জমির মধ্যে আমাদের ১ শতাংশ জমি রয়েছে ও কবরস্থান রয়েছে। তাই আমরা ওই জমি তাদের দেব না। গাছ আমরা তুলিনি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান, আমার কাছে এখন পর্যন্ত  অভিযোগ পৌছায়নি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!