1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে প্রতিশোধ নিতে যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করে নিয়ে গেলো প্রতিপক্ষ - Madaripur Protidin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

মাদারীপুরে প্রতিশোধ নিতে যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করে নিয়ে গেলো প্রতিপক্ষ

  • প্রকাশিত : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৬.০৬ পিএম
  • ৫৯১ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুর পৌর শহরের চরমুগরিয়া এলাকায় শনিবার সকাল ১১টার দিকে এক যুবককে ডেকে নিয়ে ডান হাতের কব্জি কেটে নিয়ে গেলো প্রতিপক্ষের লোকজন। এঘটনায় আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাসো হয়েছে। এদিকে কাটা হাত উদ্ধার অভিযানে নেমেছে সদর থানা পুলিশ। হাতকাটা যুবক চরখাগদী এলাকার মৃত বজলু মৃধার ছেলে বিপ্লব হোসেন বিল্লু মৃধা (৩৫)। এর আগে চরমুগরিয়া এলাকার খবির খানের ছেলে আকাশ খানকে কুপিয়ে হাত কাটার ঘটনায় এক নাম্বার আসামী ছিল বিপ্লব হোসেন বিল্লু। আকাশ খান ও তার লোকজন মিলে বিপ্লবের হাত কেটে নিয়ে গেছে বলে তার স্বজনরা অভিযোগ করেন।

পুলিশ ও আহতের স্বজনরা জানান, শহরের চরখাগদী গ্রামের বিপ্লব হোসেন বিল্লু মৃধার লোকজনের সাথে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্ধ চলে আসছিল। এই দ্বন্ধের জের ধরে এবছরের ২১ ফেব্রুয়ারী আকাশ খানকে বেধড়কভাবে কুপিয়ে গুরুতর আহত করে বিপ্লব মৃধার লোকজন। সেই ঘটনার প্রতিশোধ হিসেবে শনিবার সকাল ১০টার দিকে চরমুগরিয়া বাজার করতে যান বিপ্লব হোসেন বিল্লু। এসময় আকাশ খান তাকে মোবাইলে ডেকে চরমুগিরয়া ডিগ্রী কলেজের পাশে কালীবাড়ী মন্দিরের পিছনে নিয়ে যায়। তখন ধারালো অস্ত্র দিয়ে বিল্লুর ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায়।
পরে বিল্লুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে অবস্থার অবনিত হলে কর্তব্যরত চিৎকিসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রের্ফাড করে। এঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে কাটা হাত উদ্ধার অভিযানে নামে। এখন পর্যন্ত কাটা হাতটি উদ্ধার করা যায়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় দোষীদের বিচার দাবী করেন আহতের স্বজন ও এলাকাবাসী।

আহতের স্ত্রী লাবন্য আক্তার বলেন, ‘আমার স্বামীর সাথে দীর্ঘ দিন ধরে আকাশ খানের সাথে শত্রুতা চলে আসছে। তবে
আকাশ খানকে আমার স্বামী আঘাত করেনি। তারপরেও স্থানীয়ভাবে শালিসীর মাধ্যমে আকাশকে টাকা দিয়ে মিটমাট করা হয়েছে। আজ সকালে আকাশ খান আমার স্বামীকে ডেকে নিয়ে তার ডান হাত কেটে নিয়ে গেছে। এখনও যদি আমার স্বামীর কাটা হাতটা ফিরিয়ে দেয়, তাহলে চিকিৎসার মাধ্যমে হাতটা জোড়া দেয়া যেতো। আমি আমার স্বামীর হাত ফেরত চাই।’

এঘটনায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে ঘটনার সাথে যারা জড়িত, তাদের পাওয়া যাচ্ছে না। কাটা হাতটি উদ্ধারে জোর চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!