1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় নির্মিত হবে শিবচরে: আইনমন্ত্রী আনিসুল হক - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় নির্মিত হবে শিবচরে: আইনমন্ত্রী আনিসুল হক

  • প্রকাশিত : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৬.১৩ পিএম
  • ৬০১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
আইনমন্ত্রী আনিসুল হক এমপি জানিয়েছেন, দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় এবং জুডিশিয়াল একাডেমি নির্মিত হবে মাদারীপুরের শিবচরে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুরের শিবচরের কুতুবপুরে পদ্মা রেল স্টেশন সংলগ্ন এলাকা, পৌরসভার শেখ হাসিনা সড়ক, চরশ্যামাইলে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন আইনমন্ত্রী একথা বলেন।

এসময় জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী তার সালে উপস্থিত ছিলেন। আইনমন্ত্রীকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আদালতে মামলার বিষয় বলে এড়িয়ে যান।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা খুব আনন্দিত যে শিবচরে দুটি প্রতিষ্ঠান বিচার বিভাগ থেকে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার প্রস্তাব পাশ করেছেন। এটা শিবচরে করা হবে। এটার জন্য জমি অধিগ্রহনের টাকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়ে গেছে। কিছু দিনের মধ্যে এই জমির টাকা বিতরন করা হবে।

আনিসুল হক আরো বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের প্রথম একটা আইন বিশ্ববিদ্যালয় হবে যেটার নাম হবে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়টাও পরিকল্পনা করেছি এই শিবচরেই করা হবে। প্রধানমন্ত্রীর সেই ইচ্ছা মোতাবেক আমি আজ বিশ্ববিদ্যালয়টার জন্য জায়গা দেখতে এসেছি। আমরা তিনটা জমি দেখেছি। চীফ হুইপ আমাকে এখানে নিয়ে এসেছেন। আপনাদের মাধ্যমে আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে তিনটাই খুব ভাল জায়গা দেখিয়েছেন। একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা ঠিক হবে আমরা সেটাই সিদ্ধান্ত নেব। আমরা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেব কোথায় সেটা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ্ শিবচরেই হবে।

এসময় কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, আপনারা জানেন যে যখন কোন মামলা আদালতে থাকে আমি আইনমন্ত্রী হিসেবে সেই মামলার বিষয়ে কোন কথা বলি না। আমি এবারও এ ব্যাপারে কোন কথা বলতে চাই না।

এসময় উপস্থিত ছিলেন আইন মন্ত্রনালয়ের সচিব মোঃ গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান ডা: মো: সেলিম, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!