1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ফিল্ম স্টাইলে প্রকাশ্য দিবালোকে বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই - Madaripur Protidin
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান

মাদারীপুরে ফিল্ম স্টাইলে প্রকাশ্য দিবালোকে বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই

  • প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৪.৫৬ পিএম
  • ৬২২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা :
মাদারীপুরে প্রকাশ্য দিবালোকে গতিরোধ করে ফিল্ম স্টাইলে এক বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । রবিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা বিকাশকর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ছিনতাইকারীদের ধরতে মাঠে নেমেছে সদর থানা পুলিশ।

পুলিশ ও বিকাশের ডিস্ট্রিবিউটর সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই রবিবার সকালে বিকাশের বিক্রয়কর্মী আল-আমীন (২৩) ও হাসান উদ্দিন (২৫) জেলার ডিস্ট্রিবিউটর হাউস থেকে রাস্তি সেতু হয়ে হাউসদি বাজারে আসছিল। তখন দক্ষিণ দুধখালীর রাস্তায় আসলে পিছন থেকে দুইটি মোটরসাইকেল এসে তাদের গতিপথ রোধ করে থামিয়ে দেয়। এসময় আল-আমীন মোবাইল বের করলে তাকে উপযুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। আর হাসান উদ্দিন দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করে।

পরে তাদের সাথে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় স্থানীয়রা এসে আল-আমীনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে বিকাশের মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন ঘটনাস্থলে আসেন। প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় হতবাক স্থানীয়রা। আর বিকাশের ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ এঘটনায় দোষীদের বিচারের দাবী করেন। অন্যদিকে পুলিশও বিষয়কটি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এব্যাপারে বিকাশের মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ বলেন, ‘এভাবে ফিল্ম স্টাইলে প্রকাশ্য দিবালোকে এতোগুলো টাকা ছিনতাই কোনভাবেই মানা যায় না। যারা এঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবী করছি। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আশা রাখি, এবার এদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেয়া হবে। থানায় অভিযোগ দেয়া হয়েছে।’
এব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘প্রতিটি চেকপোস্টে সার্চ করা হচ্ছে। এরই মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এব্যাপারে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!