1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে যৌতকের টাকা না পেয়ে সুমা (২০) কে হত্যা বিচারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন। - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজৈরে যৌতকের টাকা না পেয়ে সুমা (২০) কে হত্যা বিচারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন।

  • প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৫.৫৪ পিএম
  • ৬২২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। মাদারীপুরের রাজৈর উপজেলার     স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।   রবিবার সকালে সাড়ে ১০, টার দিকে  নিহত গৃহবধূর ভাই অহিদুল শেখ সাংবাদিকদের বরাবর একটি লিখিত অভিযোগ দিয়ে_মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন  । ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় মামুন হাসান, মিলন বেপারী, মুরাদ হাওলাদার, নিহতের মা,হাসিনা বেগম, বাবা ছলেমান শেখ,ভাই অহিদুল শেখ আরও প্রমুখ। বক্তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ বছর আগে  রাজৈর উপজেলার  বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামের আঃ আজিজ কাজীর ছেলে কামরুল কাজীর (৩৫) সঙ্গে  একই উপজেলার পার্শর্বতী ইউনিয়নের কোদালিয়া গ্রামের ছলেমান শেখের মেয়ে সুমা আক্তার(২০)এর বিয়ে হয়। বিয়ের এক মাস পর থেকে সুমা আক্তারকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন স্বামী কামরুল কাজীসহ শশুর পরিবারের লোকেরা  ।  কিন্তু টাকা আনতে রাজি না হওয়ায় তাঁকে শারীরিক নির্যাতন  করা হয়। লিখিত অভিযোগে সুমার ভাই জানান, সম্প্রতি যৌতুকের টাকার জন্য তাঁর বোনকে দৈনন্দিন মানসিক ও শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

পরে সালিস ডেকে মীমাংসা করে পুনরায় মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠান। গত ৩/৬/২০২৪ তারিখ, বুধবার দিবাগত রাতে দেবর সাইদ কাজী,শ্বশুর, শ্বাশুড়ি, ননদ, মিলে আবার টাকার জন্য মেয়েকে শারীরিক নির্যানত করেন এবং ৫ ঘণ্টার মধ্যে টাকা এনে না দিলে হত্যার হুমকি দেন। মেয়ে বিষয়টি তাঁর বাবার বাড়িতে ফোনে জানান। টাকা না পেয়ে গত বুধবার বেলা অনুমান ২টার দিকে আমার বোন সুমা আক্তারকে ঘরের মধ্যে আটকে আবার দেবর, শ্বশুর, শ্বাশুড়ি, ননদ,মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে একপর্যায়ে সুমা আক্তারকে হত্যা করে ঘরের ভিতর ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে । আমরা বিশ্বস্ত সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যা কান্ডের বিষয় দেখতে পেয়ে নিকটস্থ থানায় সংবাদ দিলে,পুলিশ ঘটনাস্থল  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠান। ঘটনায় জড়িতদের আইনি ব্যবস্থা নিবে বলে, নিহতের স্বজনদের আশ্বাস দিয়ে আসেন। কিন্তু সুমা হত্যার আসামিরা বাড়িতে, বাজার ঘাটে ওপেন ঘোরাঘুরি করছে।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, ভুক্তভোগীরা মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!