1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ - Madaripur Protidin
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৬.০১ পিএম
  • ৬৩১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থীরা। পরে তারা কলেজ ক্যাম্পাসে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি করে কোটা ব্যবস্থা বাতিলের দাবীতে শ্লোগান দেন।

পূর্ব ঘোষণা মোতাবেক সকাল ১০টার দিকে মাদারীপুর সরকারী কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। পরে সকাল ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের ডিসি ব্রিজ এলাকায় সড়কের উপর অবস্থান নিয়ে সকল ধরণের যান চলাচল বন্ধ করে দিয়ে তারা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে কোটা বিরোধী শ্লোগান দেন। এসময় রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানা পুলিশ এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে অবরোধ তুলে নেয়া হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক মাসুম বিল্লাহ বলেন, ‘দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিলে আমরা মাদারীপুর জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিবো। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে। দেশের সব অফিস, আদালত, সড়ক সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমরা কোটা বাতিল বা সংস্কার চাই।’

মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী সুমন হোসাইন বলেন, ‘আমাদের একটাই দাবী, যে করেই হোক, কোটা বাতিল বা সংস্কার করতে হবে। এক দেশে এক নীতিকে চাকুরীতে অংশ নিতে হবে। কোন অশুভ শক্তি আমাদের এই আন্দোলন থেকে পিছু পা হবো না। মাদারীপুর জেলায় সকল কলেজের শিক্ষার্থীরা আগামীতে এ আন্দোলনে অংশ নিবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!