1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুগ্ধপোষ্য ২ কন্যা শিশুকে গলাটিপে হত্যা করলেন মা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে দুগ্ধপোষ্য ২ কন্যা শিশুকে গলাটিপে হত্যা করলেন মা

  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৮.৫৭ পিএম
  • ৬৯১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুর শহরের লঞ্চঘাট বালুর মাঠ এলাকায় দুগ্ধপোষ্য ২ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মা। বুধবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা বসে থাকে। পরিবারে লোকজন টের পেয়ে দরজা খোলার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, লঞ্চঘাট এলাকার হালিম খান ও তাহমিনা আক্তার দম্পত্তির দুই শিশু সন্তান। একজন ৩ বছর বয়সী জান্নাত, অপরজন ১ বছর বয়সী মেহেরাজ। স্বামীর সাথে পারিবারিক ঝামেলার পর তাহমিনা আক্তার তার বাবা তারা মিয়ার বাড়িতে এসে থাকেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার চিকিৎসা চলছিল।
বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তানসহ তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে জান্নাত ও মেহরাজ এই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা। ঘরের লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়। মাদারীপুর সদর থানা পুলিশ দরজা ভেঙ্গে মশারি টাঙানো অবস্থায় খাটের উপর ২ শিশুর লাশ নিয়ে মাকে বসে থাকতে দেখে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচ এম সালাউদ্দিন জানান, মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ২ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!