1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ॥ নিহত-১ ’ আহত-৯ - Madaripur Protidin
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

কালকিনিতে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ॥ নিহত-১ ’ আহত-৯

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৪.৫২ পিএম
  • ৭০১ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন-(২৫) নামে এক যুবক নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ৯জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার(১১-৭-২৪) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের হারুন হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের কালু হাওলাদারের জমিজমা নিয়ে বিরোধে চলে আসছিল। এর জের ধরে আজ বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন-(২৫) নামে এক যুবক নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ৯জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন আসাদ হাওলাদার-(৩৬), মনির হাওলাদার-(৪৪), খলিল হাওলাদার-(২৫), জাহানারা বেগম-(৬০), কালু হাওলাদার-(৫৩), স্বপন হাওলাদার-(৬০)সহ কমপক্ষে ৯ জন।

এ ব্যাপারে কালকিনি থানার এস.আই মাহামুদ হাসান বলেন, দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!