1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হওয়ায় পিতাকে কোপালেন আ’লীগ নেতা - Madaripur Protidin
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হওয়ায় পিতাকে কোপালেন আ’লীগ নেতা

  • প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮.১৬ পিএম
  • ৬৩৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হওয়ায় পিতাকে কোপালেন আ’লীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটরচর বাজারে এঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান, ঘটকচর ইউনিয়নের সাবেক মেম্বার আমিনুল রহমান দুলালের ছেলে মো. আহাদ রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। তিনি ওই বিশ^বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আন্দোলন করে আসছে। যা তিনি নিয়মিত তার ফেইসবুক পেইজে আপলোড করে আসছে। এরই জেরে ঘটকচর ইউনিয়নের আ’লীগের সভাপতি জয়নাল মাতুব্বরসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। মঙ্গলবার রাতে দুলাল মেম্বারকে একা পেয়ে এলোমেলোভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে দুলাল মাতুব্বরের মাথা, দুই হাত ও পায়ে একাধিক স্থানে কোপানো হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় তাদের আহত পরিবারের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এব্যাপারে কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. আহাদ রহমান বলেন, ‘আমি শুরু থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম। সে কারণে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে নানা তথ্য দিয়েছি। সেই কারণে আমার পিতার সাথে আ’লীগের নেতা জয়নাল মাতুব্বর গংরা হুমকি-ধামকি দিয়েছে। আমি তাদের কথা শুনেনি, তাই আমার বাবাকে এভাবে কুপিয়ে জখম করলো। আমি এদের বিচার দাবী করি। সেই সাথে তাদের যে হামলা ভাংচুর কার্যক্রম করছে, সেসব বন্ধের দাবী করছি।’

তবে এঘটনায় জয়নাল মাতুব্বরকে পাওয়া যায়নি। তিনি গা-ঢাকা দিয়েছে বলে স্থানীরা জানান। এছাড়া মাদারীপুর সদর থানা পুলিশকেও পাওয়া যাচ্ছে না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের ফোনও বন্ধ পাওয়া গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!