1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পুলিশের ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে পুলিশের ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮.২৪ পিএম
  • ৬৯১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
১১ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুর পুলিশ লাইন্সে কর্মরত সদস্যরা। বুধবার (৭ আগষ্ট) দুপুরে মাদারীপুর পুলিশ লাইনস এর সামনে বিক্ষোভ করে পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে। তারা কোনো সরকারের পক্ষ হয়ে কাজ করবে না। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়। পুলিশ জনগণের শত্রু না, বন্ধু। এ সময় তারা নানা শ্লোগান দেয়।

তাদের দাবি, ছাত্র আন্দোলনে যেসব পুলিশ সদস্য হত্যা করা হয়েছে, হত্যার বিচার না হওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা। পুলিশ কোনো সরকারের অধীনে কাজ করবে না নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করবে। পুলিশ কোন এমপি মন্ত্রীকে প্রোটোকল দিবে না। পুলিশ কোন সিনিয়র অফিসারকে প্রোটোকল দেবে না। পুলিশ ৮ ঘণ্টার বেশি ডিউটি করবে না। পুলিশের পদোন্নতির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে দ্রুত পদোন্নতি পায়, ঠিক সেইভাবে নিম্ন কর্মচারীরিকেও দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে। পুলিশের ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন করতে হবে। অফিসারের মত কনস্টেবলদেরকেও কেউ সোর্স মানি দিতে হবে। পুলিশকে প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যে টিএ-ডিএ বিল নিশ্চিত করতে হবে। পুলিশের ঝুঁকিভাতা বৃদ্ধি করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলি করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কনস্টবল আরিফুল ইসলাম, নিরব আহমেদ সহ অন্যান্য সদস্যরা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!