1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ২.৫২ পিএম
  • ৫১৯ জন পঠিত
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুরে পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে ফুলের শুভেচ্ছা, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে জেলা আওয়ামীলীগ। এছাড়াও জেলার উপজেলাগুলোতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে দিবসটি পালন করা হয়।

সরকারিভাবে শাহাদাতবার্ষিকী পালনের উদ্যোগ না নেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে পুরান বাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ৮টায় আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম বজলুর রহমান খান। প্রধান আলোচন ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পরিচালনা করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন এবং মুজিবপ্রেমীরা উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরিয়ে আনার দাবী করা হয়।

মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ‘এবারের শোক দিবসটি অন্য বছরের তুলনায় ভিন্ন। আমাদের এক হয়ে যে কোন অশুভ শক্তির হাত থেকে মাদারীপুরকে রক্ষা করতে হবে। এদেশের প্রতিটি উন্নয়নে আওয়ামীলীগ জড়িত, তাই আমাদের সবাইকে নিয়ে শান্তি বর্জায় রাখতে হবে।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!