1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রোমান বেপারীর নামে সড়ক নামকরণের উদ্বোধন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রোমান বেপারীর নামে সড়ক নামকরণের উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৫.২০ পিএম
  • ৫২২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ রোমান বেপারীর নামে নতুন করে মস্তফাপুর টু মাদারীপুর ফোর লেন মহাসড়কের শাখা সড়ক খাগদি বাসস্ট্যান্ড থেকে রোমান বেপারী বাড়ী ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণের উদ্বোধন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্টান্ডের পাশে শাখা সড়কের সামনে ব্যানার টানিয়ে এই নামকরণের উদ্বোধন করা হয়। এর পূর্বে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়রত করেন ছাত্র-জনতা।

এসময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি’র কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীয় সদস্য আসাদুর রহমান খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সাবেক নায়েবে আমীর কাজী আবুল বাশার, জেলা শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা মোখলেসুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহমান ও সৈকত সাধারণ শিক্ষার্থী ও শহীদ রোমানের পিতা, একমাত্র কন্যা সন্তান, স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও স্বৈরাচারী সরকারের নেতাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে গত ১৯ জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে মাদারীপুরের ঘাটমাঝি ইউনিয়নের রোমান বেপারী শহীদ হন। শহীদ পরিবারের স্ত্রী, ৬ বছরের এক কন্যা সন্তানসহ বৃদ্ধ পিতা-মাতা ভাইবোন রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!