1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভার ও আশুলিয়া থেকে পৃথক অভিযানে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারি' গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকার সাভার ও আশুলিয়া থেকে পৃথক অভিযানে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারি’ গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫.৪৮ পিএম
  • ৬০৭ জন পঠিত

অফিস রিপোর্ট:ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকা হতে পৃথক অভিযানে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ আগস্ট দুপুরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন হেমায়েতপুর ও আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাসহ ৫৯০ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা হলো মোঃ ফিরোজ আলম (৪৫), জেলা-লক্ষীপুর, মোঃ শান্ত আহম্মেদ (২৩), জেলা-কুষ্টিয়া ও মোঃ রোমান শেখ (২৭) জেলা-কুষ্টিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!