1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাসারে মামলা ও পুলিশের বাঁধা উপেক্ষা করে বসতঘর নির্মান কাজ করার অভিযোগ - Madaripur Protidin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা

ডাসারে মামলা ও পুলিশের বাঁধা উপেক্ষা করে বসতঘর নির্মান কাজ করার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৮.৪৩ পিএম
  • ৪১০ জন পঠিত

কালকিনি
মাদারীপুরের ডাসারে মীর দুলাল-(৬১) নামে এক অসহায় কৃষকের আদালতে দায়ের করা একটি মামলা ও পুলিশের বাঁধা উপেক্ষা করে বসতঘরের নির্মান কাজ করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। তবে স্থানীয় প্রভাবশালী লোকজন নিয়ে ওই বসতঘরের নির্মান কাজ করছেন বলে অভিযোগ করছেন ভূক্তভোগী পরিবার। এদিকে এই ঘটনায় ওই অসহায় পরিবারের মাঝে এখন চরম আতংক বিরাজ করছে। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারন জনগন। আজ শনিবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের দুলাল মীরের এক চাচার কাছ থেকে তাদের পৈত্রিক কিছু জমি ক্রয় করে পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের ফারুক হাওলাদার ও তার স্ত্রী মহুয়া বেগম। ক্রয়কৃত জমির মালিকরা ওই জমিতে বসতঘর নির্মান কাজ শুরু করেন। পরে দুলাল মীর বাদী হয়ে চাচার বিক্রিত জমি নিজ নামে ফেরত পাওয়ার জন্য মাদারীপুর আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা (দাখিল মামলা) দায়ের করেন। কিন্তু মামলাকে তোয়াক্কা না করে ওই জমিতে ত্রয়কৃত মালিকরা তাদের বসতঘরের নির্মান কাজ চালিয়ে যায়। পরে পূনরায় দুলাল মীর বাদী হয়ে মহুয়া বেগম, ইউনুস হাওলাদার ও রাজ্জাক হাওলাদারের নামে ডাসার থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে থানা পুলিশ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে জমির ক্রয়কৃত মালিকরা স্থানীয় প্রভাবশালীদের নিয়ে ওই বসতঘরের নির্মান কাজ করেন। এদিকে এই ঘটনায় ওই অসহায় পরিবারের মাঝে এখন চরম আতংক বিরাজ করছে। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারন জনগন।

ভূক্তভোগী দুলাল মীর ও তার ভাই দেলোয়ার হোসেন কান্না জরিত কণ্ঠে বলেন, আমাদের পৈত্রিক জমি ফারুক হাওলাদার ও তার স্ত্রী মহুয়ার কাছে বিক্রি করেছে আমার চাচা। তাই আমাদের পৈত্রিক জমি ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেছি। কিন্তু মামলাকে তোয়াক্কা না করে ওই জমিতে ত্রয়কৃত মালিকরা তাদের বসতঘরের নির্মান কাজ চালিয়ে যান। এর পরেও তারা কাজ চালিয়ে যাওয়ায় তাদের নামে থানায় ডায়েরি করেছি। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রভাবশালীদের নিয়ে ওই বসতঘরের নির্মান কাজ চালিয়ে যান তারা। তাই আমরা এর বিচার চাই।

অভিযুক্ত মহুয়া বেগম বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে আমরা বসতঘর করছি। এতে বাঁধা প্রদান করছেন দুলাল মীর।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানী বীর মুক্তিযোদ্ধাসহ বেশ কয়েকজন সচেতন ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, জমি নিয়ে যেহেতু আমালতে মামলা ও থানায় ডায়েরি হয়েছে। তাই আইনের উপর সন্মান রেখে সবার কাজ করা উচিৎ।

এ ব্যাপারে ডাসার থানার এস.আই শামিম হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আদালতে মামলা ও থানায় ডায়েরী হয়েছে। এবং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!