1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাসারে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ॥ সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত-৫ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ডাসারে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ॥ সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত-৫

  • প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩৯ পিএম
  • ৬৫০ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হিসেবে নাম দেয়াকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের কমপক্ষে ৫জন লোক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আজ সোমবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ১৮ নং বাঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হিসেবে নাম দেয়াকে কেন্দ্র করে বালিগ্রাম ইউনিয়র পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খানের সঙ্গে তার চাচাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে উভয় পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং এসময় চারটি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খানসহ উভয় পক্ষে কমপক্ষে পাঁচজন লোক আহত হয়। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান বলেন, আমার উপরে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।
প্রতিপক্ষের লোকজনের বক্তব্য ও নাম নিউজে দিতে নিষেধ করা হয়। তাই তাদের নাম ও বক্তব্য দেয়া হয়নি।
এ ব্যাপারে ডাসার থানার এস.আই কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেনা সদস্যদেরকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!