1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পুলিশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাতে সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে- মাদারীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

পুলিশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাতে সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে- মাদারীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫.২৮ পিএম
  • ৭৫২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
পুলিশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাতে সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। দেশের জনগন পুলিশকে চায়, এজন্য মাঠে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। তিনি বলেন, পুলিশকে সেনাবাহিনী নিরাপত্তা দেয়ায় অনেক স্থানে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি, অনেক থানায় হামলা বা ভাংচুর হয়নি। দেশের জনগনকে সাথে নিয়ে সন্ত্রাস দমন ও অবৈধ উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে কিছুগোষ্ঠি দাঁড়াতে দিচ্ছে না। এটা কোনভাবেই উচিৎ নয়। সবার উচিৎ এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা। আজকে গার্মেন্টস সেক্টর অস্থির, স্বাস্থ্যসেবা প্রদানকারীরা অস্থির, একটি বাহিনী অস্থির, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও অস্থির হয়ে পড়েছে। তারমধ্যে শুরু হয়েছে বন্যা। এই সবকিছুই সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ সেনবাহিনী। এতে খেই হারিয়ে ফেলতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সময় লাগবে। দেশের জনগন যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকবে। একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ব্যারাকে ফিরে যেতে চায় সেনাবাহিনী।

তিনি আরো বলেন, স্কুল-কলেজ খোলা রাখতে হবে। বাজার মনিটরিং করা কিংবা ট্রাফিকের দায়িত্ব পালন করা ছাত্রদের কাজ নয়। লেখাপড়ার সময় তারা পড়ার টেবিলে থাকবে। তাদের সামনে সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। কোন শিক্ষক ভুল করলে, তাদের অপমান না করে ভুল শুধরানোর সুযোগ দিতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত বক্তাদের আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয়ে মতামত শুনেন। পাশাপাশি কর্মকর্তারা সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই মতবিনিময় সভায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!