1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
অপশক্তি রুখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মাদারীপুরে নবাগত ডিসি - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

অপশক্তি রুখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মাদারীপুরে নবাগত ডিসি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩৮ পিএম
  • ৫৯৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদক-সন্ত্রাসসহ সমাজের যে কোন অপশক্তি রুখতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাইলেন মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোছা. ইয়াসমিন আক্তার। তিনি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাকিদদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

নবাগত ডিসি মোছা: ইয়াসমিন আক্তার বলেন, কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, ভূমি রেজিস্ট্রি অফিসসহ যেখানে অনিয়মের ফলে জনসাধারণ দুর্ভোগ সৃষ্টি হয়, সেখানের সঠিক তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে। কোনভাবেই অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের ছাড় দেয়ার সুযোগ নেই। এর জন্যে সবচে বেশি ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। তাই জেলার কর্মরত সাংবাকিদদের অনুরোধ করছি, যে কোন বিষয় ডিসি অফিসকে অবহিত করবেন। তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসমময় নবাগত ডিসি আরো বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ের দুয়ার সব সময় খোলা থাকবে। যে কারো অভিযোগ থাকলে সরাসরি আমাকে অথবা উর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে পারবেন। বিআরটিএ, এজি অফিসসহ কেউ ঘুষ চাইলে বিয়ষটি জানাতেও অনুরোধ করেন।’ এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা: তানিয়া ফেরদৌস, এনডিসি রিজভী আহমেদ সবুজ প্রমুখ। এসময় জেলার সাংবাদিকরা মুক্ত আলোচনায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!