1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন - Madaripur Protidin
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৮.০৮ পিএম
  • ১২৭৫ জন পঠিত

মাদারীপুর নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাষ্টের উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী বিতর

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার ধীরেন্দ্র নাথ হালদার ও বীনা রানী হালদার প্রতিষ্ঠিত নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাষ্টের উদ্যোগে মহামারী করোনা মোকাবেলায় ২শতাধিক ভ্যান, অটো, মোটরসাইকেল চালকসহ চিকিৎসা সেবা প্রদান কারীদের মধ্যে করোনা প্রতিরোধ সামগ্রী( পি.পি.ই, মাক্স, গেঞ্জি, টুপি, হ্যান্ড স্যানিটাইজার)সহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মঙ্গলবার সকালে নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাষ্টের কার্যলয়ে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়ে মারা গেলে তাদের সৎকারের উদ্দেশ্যে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়। নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাষ্টের পরিচালনাকারী কমিটির সভাপতি বীমল হালদারের সভাপতিত্বে এবং পরিচালক প্রবিন হালদার ও প্রকাশ হালদারের সার্বিক পরিচালনায় এসময় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল। বিশেষ অতিথি ছিলেন নবগ্রাম এলাকার ইউপি চেয়ারম্যান ও নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিভূতি ভূষণ বাড়ৈ, সাবেক ইউপি চেয়ারম্যান পুলিন বিহারি সরকার, নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাষ্টের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক দেবাশিষ মন্ডল, নবগ্রাম কল্যাণ সমিতির সাধারন সম্পাদক দুলাল ঢালী, যুগ্ম-সাধারন সম্পাদক সুশিল বিশ্বাস, সাংবাদিক নিত্যানন্দ হালদার, মিজানুর রহমান, ইকবাল হোসেন, মোনাসিব ফরাজী সজীব, জেলা ছাত্রলীগ সদস্য সুজন হোসেন রিফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য এই জনকল্যাণমূখী সংগঠনটির উদ্বোধন করেন সাবেক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ঢাকা কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!