1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
চাকুরীতে বৈষম্য দূর করার দাবিতে মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন - Madaripur Protidin
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

চাকুরীতে বৈষম্য দূর করার দাবিতে মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৪৭ পিএম
  • ৫৯১ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরনের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ, বৈষম্য, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় সাড়ে ৪শ’ কর্মচারী-কর্মকর্তারা কর্মবিরতি রেখে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

পরে কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরী হক এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মাহমুদুল হাসান, মঞ্জুরুল আলম, এজিএম সুবাস চন্দ্র দাস, জান্নাতুল ফেরদৌস, হাফিজুর রহমান খান।
বিক্ষোভ মিছিল-সমাবেশে কর্মচারী-কর্মকর্তারা দাবি তুলে ধরে বলেন, সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। চুক্তিভিত্তিক লাইন শ্রমিকদের জনবল নিয়োগের মাধ্যমে স্থায়ীকরণ করতে হবে। সেই সাথে সরকারী নিয়মানুযায়ী যাতায়াত ভাতা, ওভারটাইম ভাতা, টিফিন ভাতাসহ সুযোগ-সুবিধা দেয়ারও দাবি করা হয়। বিভিন্ন দফা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!