1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ থেকে জাহাজে করে হজে¦ যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার:শিবচরে ধর্ম উপদেষ্টা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বাংলাদেশ থেকে জাহাজে করে হজে¦ যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার:শিবচরে ধর্ম উপদেষ্টা

  • প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ২.০৭ পিএম
  • ৬১১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওলানা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, জাহাজের মাধ্যমে এবার বাংলাদেশ থেকে হজে¦ যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি আরবের প্রশাসন। ফলে এবছর কম খরচে তিন হাজারের মতো যাত্রীদের জাহাজযোগে হজে¦ পাঠানো হবে। এতে বিমানের চেয়ে অনেক কম খরচে হজ¦ পালন করতে পারবেন এদেশের মানুষ।  তিনি মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেন, ‘স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর সময়ে হাজিরা জাহাজে করে হজ্ব করতে যেতেন। আমরা পরীক্ষামূলকভাবে জাহাজে করে হাজীদের হজ্বে পাঠানোর বিষয়ে সৌদির এক মন্ত্রীর সাথে আলোচনা করেছি। সৌদি সরকারের এ বিষয়ে সম্মতি আছে। ইতোমধ্যে আমরা জাহাজ কোম্পানির মালিকদের সাথেও আলাপ করেছি। এ বছর আমরা জাহাজে অন্তত হাজার তিনেক যাত্রী পাঠাবো। আমরা অন্তত একটা ডোর অপেন করে দিতে চাই। এ দেশের সাধারণ মানুষ যাতে কম খরচে হজ্ব করতে পারে।’

এসময় তিনি আরো বলেন, ‘হাজীদের সার্বিক সহযোগিতার বিষয়ে সৌদি সরকার আন্তরিক রয়েছে। আমার আপাতত দুটি প্যাকেজ চালু করবো। স্বল্প খরচে কাবা শরীফ এবং মদিনা শরীফ থেকে এক কিলোমিটারের মধ্যে এবং আরেকটা একটু দূরে। হাজীরা পায়ে হেটেও যেন আসতে পারে। তাছাড়া বাংলাদেশ বিমানে খরচ বেশি। আমরা তাদের সাথে আলোচনা করছি, যাতে খরচ কমানো যায়। আমরা আশাবাদী, হজ্ব প্যাকেজগুলো সাশ্রয়ী মূল্যে করতে পারবো।’
কওমী মাদ্রাসার সনদকে কিভাবে কার্যকর করা যায় সে বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কওমী মাদরাসা থেকে প্রাপ্ত সনদ বিগত সরকার এমএ (মাস্টার্স) মান দিয়েছে। এবার আমরা যেটা করবো, মাদ্রাসার হুজুরদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রাপ্ত সনদ কোন কোন ফিল্ডে কাজে লাগানো যায়, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন জায়গায় আমরা যদি তাদের ঢুকাতে পারি, তাহলে কওমী মাদ্রাসার সনদপ্রাপ্ত আলেমগণ তাদের খেদমত করতে পারবেন।’

আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব হজরত মাওলানা মাহফুজুল হক, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, গওহরপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা মুসলেহ উদ্দীন গওহরপুরীসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!