1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরের ইশিবপুরে আইন–শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরের ইশিবপুরে আইন–শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৩.০৩ পিএম
  • ৫৮২ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের  সচেতন নাগরিক  মহলের উদ্যোগে আইন–শৃঙ্খলা বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২ টায় রাজৈর উপজেলার  ইশিবপুর ভোটঘর বাজারে রেজাউল করিমের সঞ্চালনায় বিশিষ্ট ব্যাবসায়ী ও সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম রবির  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাসুদ খান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর  উপজেলার সভাপতি সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইন, যুবদল নেতা সাইদুল ইসলাম টিপু, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রিজভী আহমেদ সবুজ প্রমুখ।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এলাকার মাদক–কিশোর গ্যাং, ইভটিজিং সহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির ব্যাপারে থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন। এসময় অফিসার ইনচার্জ  মুহাম্মাদ মাসুদ খান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষ নানাভাবে অপরাধ সংগঠিত করে আসছে যা মোটেও কাম্য নয়। এলাকার সার্বিক আইন–শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছে রাজৈর থানা পুলিশ। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।  এ বিষয়ে সামাজিকভাবে সকলকে সতর্ক থাকতে হবে। আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।
মাদারীপুর

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!