1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মামলা করায় প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে মামলা করায় প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১.৩৩ পিএম
  • ৫৯৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য অনিক হোসেনসহ আরো নির্দোষ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যে হত্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে মশাল মিছিল করেছে মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুর সরকারী কলেজ থেকে মশাল মিছিল রেব হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। পরে লেকপাড়ের মুক্তিমঞ্চে এসে শেষ হয়।

এসময় মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থী মিছিলে অংশ নেয়। পরে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য নেয়ামত উল্লাহ, আকাশ মাতুব্বর, তানসিন আহমেদ তানবীর, রোমান বেপারী প্রমুখ।

সমাবেশে ছাত্র নেতারা বলেন, সম্প্রতি ঢাকার একটি আমলী আদালতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার বাসিন্দা শহীদ নাজমুল হোসেন হত্যার মামলা দায়ের করা হয়। সেখানে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক হোসেনকেও আসামী করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়ে মাদারীপুরে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সদস্যরা। এছাড়াও মাদারীপুরে নির্দোষ সাধারণ মানুষের নামেও হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। এবিষয়ের প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল বের করা হয়। এসময় দ্রুত মিথ্যে মামলা প্রত্যাহারসহ সাধারন মানুষকে হয়রানি না করার আহবান জানানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!