1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভ্রাম্যমাণ আদালতে ৯ বালুদস্যুর কারাদন্ড - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে ভ্রাম্যমাণ আদালতে ৯ বালুদস্যুর কারাদন্ড

  • প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬.২৬ পিএম
  • ৬৬৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা:
মাদারীপুরের রাজৈরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জন বালুদস্যুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি গ্রামের কুমার নদে অভিযান চালিয়ে তাদের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক। পরে সোমবার রাজৈর থানার পুলিশ সাজাপ্রাপ্ত আসামীদের জেলহাজতে প্রেরণ করেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলো- পিরোজপুরের নাজিরপুর থানার নায়মুল হাসান (২৪), শাহপরান (২৪), নেছারাবাদ থানার মিজান (৩২), আল-আমিন (৩৭), ইমরান (২৫), ইলিয়াস (৩১), বরিশালের বানারীপাড়া থানার হাসান মেহেদী(৩৭), মাদারীপুরের শিবচর থানার ঠান্ডু খালাসী (৪৫) ও বাগেরহাটের রামপাল থানার মাহফুজ হাওলাদার (৩৪)।

ভ্রাম্যমাণ আদালত ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৯ জনকে আটক করে রাজৈর থানার পুলিশ। পরে নায়মুল ও শাহপরানকে ১০ দিন করে, মিজান, ঠান্ডু, ইমরান, মাহফুজ ও ইলিয়াসকে ২০ দিন করে এবং আল-আমিন ও হাসান মেহেদীকে ২১ দিন করে কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক।
রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, সাজাপ্রাপ্ত ৯ আসামীদের সোমবার মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!