1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে হত্যার ঘটনায় ঘরবাড়ি লুটপাটের অভিযোগ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে হত্যার ঘটনায় ঘরবাড়ি লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১.০০ পিএম
  • ৬১৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিন হত্যা মামলায় আইনজীবির মাধ্যমে আদালতে আইনী সহয়তা না পাওয়ার অভিযোগ করেছেন আসামী পক্ষের লোকজন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মাদারীপুরে নতুন শহর এলাকার একটি সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এসময় হত্যা মামলার ঘটনায় আসামীপক্ষের বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাতের অভিযোগও করা হয়।

সংবাদ সম্মেলনে হত্যা মামলার প্রধান আসামী ফারুক মাতুব্বরের স্ত্রী মোছা. আরফিন অভিযোগ করে বলেন, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিনকে তাঁতিবাড়ি এলাকায় ব্যাপক মারধর করে সন্ত্রাসীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মায়া আক্তার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় মোছা. আরফিনের স্বামী, মোস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের অধ্যক্ষ ফারুক মাতুব্বরকে ১নং আসামী করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে আদালতের মাধ্যমে ফারুক মাতুব্বর এখন কারাগারে আছেন। নিহত অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদন, মাদারীপুর আইনজীবি সমিতির সদস্য হওয়ায় মাদারীপুর আদালতে আসামীর পক্ষে কোন আইনজীবি মামলা পরিচালনার দায়িত্ব নিচ্ছেন না। এতে আইনী সহায়তা না পাওয়ায় মানবিধকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন আসামীপক্ষের লোকজন।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, হত্যা মামলাকে কেন্দ্র করে বাদীপক্ষের লোকজনের আসামীদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। বাড়ির লোকজন হত্যা মামলার আসামী হওয়ায় এলাকাছাড়া। এতে নিরাপত্তাহীনতায় আসামীপক্ষের লোকজন। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফারুক মাতুব্বরের মা ইজ্জাতুন নেছা, ছোটভাই শাহজালাল মাতুব্বর, বোন শাহানুর বেগম, ফেরদৌসি আক্তারসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!